নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন বিএনপি’র পরামর্শ সভা


সাইফুল ইসলাম :
কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পরামর্শ সভা শুক্রবার বিকালে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, আগামী দিনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষে ওয়ার্ড পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিয়া মঞ্চ সহ-সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আজাদ।

পেরিয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি পারভেজ মজুমদারের প্রানবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও পেরিয়া ইউনিয়ন সভাপতি একেএম সায়েম মজুমদার শিপু, সাবেক সভাপতি এডভোকেট আবুল বাশার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ, দক্ষিণ আফ্রিকা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন, পেরিয়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি ইয়াছিন মজুমদার, বিএনপি নেতা বাহার মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল দপ্তর সম্পাদক ইস্রাফিল খান, বিএনপি নেতা মোহাম্মদ উল্লাহ মিঠু, যুবদল নেতা জালাল আহমেদ, মজিবুর রহমান, খোকন গাজী,সুমন আমিন,ছাত্রদল নেতা সালাহ উদ্দিন, সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর বাশার, সিনিয়র সহ-সভাপতি একরামুল হক, সাংগঠনিক সম্পাদক মানিক মজুমদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাষ্টার মমিনুল ইসলাম, কামাল হোসেন, যুবদল নেতা খন্দকার হাবিব, মিজানুর রহমান, কবির আহমেদ,মহসিন মিয়াজী স্বেচ্ছাসেবক দল সভাপতি আব্দুল মান্নান মনু-সহ পেরিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *