নাঙ্গলকোটে এলিভেন ইয়ুথ কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা


সাইফুল ইসলাম :
কুমিল্লার নাঙ্গকোটের পেরিয়া ইউনিয়ন পূর্ব চাঁন্দপুর এলিভেন ইয়ুথ কর্তৃক আয়োজিত (সি,পি,এল সিজন-৬) ৬ষ্ঠ তম মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো আয়োজনের মধ্য দিয়ে শনিবার সন্ধ্যায় পূর্ব চাঁন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন চতলিয়া সোলজার ক্লাব বনাম পূর্ব চাঁন্দপুর ফাইটার্স ক্লাব।

সাংবাদিক সাইফুল ইসলামের প্রানবন্ত সঞ্চালনায়আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ সেবক একরামুল হক, হারুনুর রশিদ, মাষ্টার মমিনুল ইসলাম, হারুনুর রশিদ, মাওলানা কামাল হোসেন সাহেদী,চতলিয়া সোলজার ক্লাব ম্যানেজার রিয়াদ।

এসময় উপস্থিত ছিলেন মাষ্টার আমজাদ হোসেন, সমাজ সেবক শাহাদাত হোসেন, সাফায়েত হোসেন সাফু,শেখ ফরিদ, ইয়াকুব ভূঁইয়া, মাওলানা মহিব উল্লাহ,সজিব আহমেদ নয়ন,আবু জাফর সুমন,আবু সায়েদ, আবু ইসহাক,নেতা হাসেম, আব্দুল মন্নান মনু, তারেক হোসেন, সবুজ প্রমুখ।

খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন
পূর্ব চাঁন্দপুর এলিভেন ইয়ুথ সদস্য মাঈন উদ্দিন, ইয়াছিন আরাফাত, এহসান মাহমুদ হৃদয়, রাব্বি মুর্জা, কামরুজ্জামান নয়ন-সহ সিনিয়র ও জুনিয়র সদস্য বৃন্দ।

খেলায় পূর্ব চাঁন্দপুর ফাইটার্স ক্লাবকে হারিয়ে চতলিয়া সোলজার ক্লাব বিজয় অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *