সাইফুল ইসলাম :
১১দলীয় জোট নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার সমর্থনে কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ইউনিয়ন নির্বাচনী সমাবেশ সোমবার বিকালে পেরিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১দলীয় জোট নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত।
পেরিয়া ইউনিয়ন জামায়াত সেক্রেটারি আবু নসর মোহাম্মদ সালেহ ও জামায়াত নেতা আফজাল হোসাইন মিয়াজীর যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী, ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কোষাধক্ষ্য খন্দকার আলমগীর হোসাইন, পেরিয়া ইউনিয়ন জামায়াত সভাপতি মুফতি মাওলানা আহমদ উল্লাহ নোমানী, লিন্যাস গ্রুপ চেয়ারম্যান ও জামায়াত নেতা মোবারক হোসাইন, পেরিয়া ইউনিয়ন ওলামা বিভাগ সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা উত্তর ইসলামী ছাত্র শিবির সভাপতি ইখতিয়ার উদ্দিন রুদ্র, কুমিল্লা মহানগর ৪১ নং ওয়ার্ড জামায়াত আমির মাওলানা ইব্রাহিম মুসাফীর, কুমিল্লা মহানগর জামায়াত নেতা নুরুল আমিন আজাদ,
মক্রবপুর ইউনিয়ন জামায়াত আমীর ডা: বেলাল হোসাইন, জামায়াত নেতা হাফেজ জাকির হোসেন বেলালী, পেরিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি অধ্যাপক শাহ জাহান, ইউনিয়ন নির্বাচনী টিম সদস্য মাষ্টার একেএম ফজলুল হক,কুমিল্লা মহানগর ওলামা বিভাগ নেতা মাওলানা কামাল হোসাইন সাহেদী,নাঙ্গলকোট উপজেলা উত্তর ইসলামী ছাত্র শিবির সভাপতি জসিম উদ্দিন, ইউনিয়ন যুব বিভাগ সহ-সভাপতি নাজমুল হোসাইন মামুন,পেরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী সাবেক সভাপতি এবিএম নজরুল ইসলাম, ইউনিয়ন নির্বাচনী টিম সদস্য হাফেজ জিয়াউল হক জিয়া, মাওলানা রাসেল আহমেদ রেহানী, ৯নং ওয়ার্ড সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, ৬নং ওয়ার্ড সভাপতি নাসির উদ্দীন সোহেল,৮নং ওয়ার্ড পরিচালক হারুনুর রশিদ, ৪নং ওয়ার্ড সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি মাওলানা মহি উদ্দিন, ৩নং ওয়ার্ড সভাপতি অহিদুর রহমান,২নং ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ ইসহাক, ১নং ওয়ার্ড সভাপতি হাফেজ আমান উল্লাহ প্রমুখ।
