নাঙ্গলকোটে প্রবীণ সাংবাদিক দ্বীন মোহাম্মদের দাফন সম্পন্ন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের তিলিপ গ্রামের পল্লী চিকিৎসক, তিলিপ মাদ্রাসা মসজিদ খাদেম ও সাপ্তাহিক লাকসাম বার্তার নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক দ্বীন মোহাম্মদ বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন। আজ শুক্রবার জুম্মার নামাজের পর তিলিপ মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সাংবাদিক দ্বীন মোহাম্মদ ব্যক্তি জীবনে পল্লী চিকিৎসক ও তিলিপ মাদ্রাসা জামে মসজিদে দীর্ঘ ২০ বছর খাদেম ছিলেন। মৃত্যু কালে তিনি ৩ পুত্র, ২ কন্যা, নাতিনাতনি-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ কেরামতিয়া কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল হাই, তিলিপ দরবারের পীর মাওলানা রুহুল আমিন সিদ্দিকী, নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট কারিগরি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মাষ্টার মাহবুবুল হক, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, পাটোয়ার ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নুরুন্নবী রহমানী, নাঙ্গলকোট প্রেসক্লাব কোষাধ্যক্ষ আলা উদ্দিন, সদস্য সাফায়েত উল্লাহ মিয়াজী,সাইফুল ইসলাম প্রমুখ। জানাজায় সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ আলমগীর হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *