নাঙ্গলকোটে প্রয়াত ৭ লেখককে মরণোত্তর সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি:
২১ নভেম্বর শুক্রবার কুমিল্লার নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশন আয়োজিত নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে ৭ লেখককে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ সোহরাব হোসেনের প্রানবন্ত সঞ্চালনায় ধর্মবিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন হাবিবী কুরআন তেলাওয়াত করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. শাহাদাত হোসাইন কাওসার। মরণোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাপ্তাহিক সময়ের দর্পণ নির্বাহী সম্পাদক ফারুক আল শারাহ, সাবেক সভাপতি ফুলগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইয়াছিন মজুমদার, একেএম রফিকুল হায়দার মজুমদার, মজিবুল হক হিরণ, ঝিকটিয়া ইছহাক মজুমদার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান, মাস্টার শাহ আলম কালাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো: আহছান উল্লাহ, নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার প্রভাষক তোহা হাছান ভূইয়া স্বাধীন, নাঙ্গলকোট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, কবি এস এইচ রুবেল, সাংবাদিক একরামুল হক টিটু, নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংবাদিক শাহাদাত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন, রিয়াজ উদ্দিন তানভীর, বাপ্পি মজুমদার ইউনুস, খুরশিদ আলম টিটু, কবি এইচ এম আজিজুল হক, কবি আজিম উল্যাহ হানিফ প্রমুখ। সভাপতিত্ব করেন শাখা সভাপতি, ময়ূরা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি মো: তাজুল ইসলাম। মরণোত্তর সংবর্ধিত ৭ জন লেখক হলেন, ভাষাসৈনিক মো. আবদুল জলিল, অধ্যক্ষ এ এস এম সায়েম মাহবুব মজুমদার, সাংবাদিক এএফএম শোয়ায়েব, সাংবাদিক শামছুল করিম দুলাল, কবি এস এম আবুল বাশার, সাংবাদিক কাউছার আলম মিয়াজী, লেখক ইকবাল হোসেন বিএসসি।
সংবর্ধিতদের পক্ষ থেকে পরিবারের সদস্য বৃন্দ গ্রহণ করেন ক্রেস্ট ও সনদপত্র।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *