নাঙ্গলকোটে বেগম খালেদা জিয়া’র মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ

সাইফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার নাঙ্গলকোটের গাংরাইয়া পশ্চিমপাড়া শহীদ তমিজ উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠান শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার পেরিয়া ইউনিয়ন গাংরাইয়া পশ্চিম পাড়া জামে মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মুনাজাত করা হয়।মুনাজাত পরিচালনা করেন গাংরাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদ খতিব মাওলানা আব্দুল ওয়াদুদ।মিলাদ পরিচালনা করেন মাওলানা বদরুজ্জামান।

দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ, পেরিয়া ইউনিয়ন যুবদল নেতা মীর হোসেন, আজিম উদ্দিন, গাংরাইয়া পশ্চিমপাড়া শহীদ তমিজ উদ্দিন ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা বাহরাইন প্রবাসী আবু সায়েদ, উপদেষ্টা কমিটি সদস্য সৌদি আরব প্রবাসী নেছার উদ্দিন, নিজাম উদ্দিন,মোহাম্মদ আলম, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, দুবাই প্রবাসী আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, আব্দুল হালিম,আহম্মেদ বসির,ভিয়েতনাম প্রবাসী রাকিবুল ইসলাম রিপন, বাহরাইন প্রবাসী সাফু মজুমদার, মহিন উদ্দিন, ওমান প্রবাসী মনোয়ার হোসেন, আলা উদ্দিন, কাতার প্রবাসী সাহেদ ভূঁইয়া প্রমুখ।

দোয়া মাহফিল শেষে মসজিদে আগত মুসল্লি, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, গাংরাইয়া পশ্চিমপাড়া শহীদ তমিজ উদ্দিন ফাউন্ডেশনে উদ্যোগে ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *