‎নিরাপদ কর্মস্থলের দাবিতে  রাবিতে অফিসার্স সমিতির মানববন্ধন



‎রাবি প্রতিনিধি :
‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় কর্মরত কর্মকতা-কর্মচারীদের সংগঠন রাবি অফিসার সমিতি।
‎বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাবির সিনেট ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে রাবি অফিসার সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন,  ‘গত ৫ ই আগস্টের পর থেকে প্রশাসন সমন্বয়হীনতার মধ্যে রয়েছে, তাদের মধ্যে একতা নাই, তারা একের পর এক নানাভাবে কর্মকর্তা-কর্মচারীদের উপর হেনস্তার সৃষ্টি করে চলছে। রাবি একটা শান্ত ও সুষ্ঠ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কারা নষ্ট করছে, মুষ্টিমেয় কয়েকজন সন্ত্রাসী।এরা কারা এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই জানেন, যদি না জানেন তাহলে এখানে যারা বক্তব্য দিয়েছে পূর্ববর্তী প্রত্যেকটা বক্তব্যে বক্তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দোষারোপ করেছে। এ দোষ যদি নিতে থাকেন তাহলে আগামী ১২ ই ফ্রেব্রুয়ারী জাতীয় নির্বাচন। আপনারা যদি এভাবে মব সৃষ্টি করেন তাহলে আপনারা আপনাদের এই চেয়ার রাখতে পারবেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা তারা কেনো আতঙ্কে থাকবে। তাদের যদি কোন সমস্যা হয়ে থাকে তাহলে এর  দায় প্রশাসনকে নিতে হবে।

‎রাবি অফিসার সমিতির সাধারণ সম্পাদক মো: রিয়াজ উদ্দিন  বলেন, হবিবুর রহমান হলে যে মব সৃষ্টি হয়েছিলো আমরা সিসিটিভি ফুটেজের মাধ্যমে বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সব সৃষ্টিকারীদের দেখতে পাচ্ছি এবং হল প্রভোস্ট ও প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য, কিন্তু কি ব্যবস্থা নিয়েছেন। আমরা আজকে পরিষ্কার ভাবে বলতে চাই আপনারা কি ব্যবস্থা নিয়েছেন আর ব্যবস্থা যদি না নেন তাহলে আপনাদের ঐ চেয়ারে থাকার কোনো যোগ্যতা নেই। আমরা আজ এই মানববন্ধন থেকে বলতে চাই,  বিশ্ববিদ্যালয় পরিবারের নিরাপত্তা যদি দিতে না পারেন তাহলে সসম্মানে আপনি প্রশাসন ছেড়ে চলে যান। 

‎মানববন্ধনে রাবি অফিসার সমিতির সদস্য রোকসানা বেগম টুকটুকি বলেন, ‘আমরা কিন্তু কারো কাছে জিম্মি নয়, আমরা এখানে চাকরী করতে এসেছি।আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রশাসনের কাছে আমাদের জোর দাবি প্রশাসন যদি আমাদের দায়িত্ব নিতে না পারেন, আমাদের লিখে দেন আমরা চলে যাবো তাও কারো দ্বারা মব সৃষ্টি হতে দিবো না, আপনারা যদি সঠিক ব্যবস্থা না নেন এরপরে আমরা দূর্বার আন্দোলন গড়ে তুলবো, ইনশাআল্লাহ।

‎অফিসার সমিতির কোষাধ্যক্ষ মো. আল-আমিন বিদ্যুৎ বলেন, ‘তিনি রাবি প্রশাসনকে প্রশ্ন করে জানতে চান, যারা মব সৃষ্টি করছে তাদের কে কি প্রশাসন নিয়োগ দিয়েছেন? যদি কর্মকর্তা কর্মচারীদের ধরে পুলিশ কে দেওয়ার জন্য তাদের নিয়োগ দিয়ে থাকেন তো যেন আজকের মধ্যে সেই নিয়োগপত্র দেখান। অন্যথায় আমরা সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে আইনের আওতায় নিতে হবে।
‎আমরা দেখি যারা রাত দিন বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আনন্দ করে মেলামেশা করে তারাই মব সৃষ্টি করে। তারা কি তাহলে প্রশাসনের ইন্থোনে মব সৃষ্টি করে?

‎তিনি আর‌ও পুলিশ প্রশাসনকে বলেন, আপনারা হলেন নিরাপত্তা কর্মী। অথচ যারা মব সৃষ্টি করে আপনারা তাদের গ্রেফতার করেন না। যদি আপনারা মব বন্ধ করতে না পারেন। তাহলে এই ক্যাম্পাসে কোনো পুলিশ থাকুক আমরা চায় না।


‎উল্লেখ্য, নিরাপদ কর্মস্থলের দাবিতে পূর্বঘোষিত ২ দিনের কর্মসূচির অংশ হিসাবে প্রথম দিন এ মানববন্ধন পালন করা হয়। আগামীকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতী পালন করবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *