প্রেসক্লাব বেনাপোল সভাপতি মহসিন মিলনের মাতার ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার
জাতীয় বার্তাকন্ঠ পত্রিকার সম্পাদক এবং প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ মহসিন মিলনের মা লতিফা ইয়াছিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১১টা ১৫ মিনিটে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি সন্তান ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পরিবার সূত্রে জানা গেছে, মরহুমার জানাজার নামাজ আজ বুধবার (২৮ জানুয়ারি) বাদ জোহর বেনাপোল বলফিল্ড মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে শার্শা উপজেলার সাদিপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

লতিফা ইয়াছিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব বেনাপোল ও শার্শা থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এছাড়া শার্শা উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং শার্শা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন।শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাতকামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা বলেন, “লতিফা ইয়াছিন একজন রত্নগর্ভা মা ছিলেন। তাঁর চলে যাওয়া পরিবার ও সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *