বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ বৈরাগীকে আ ত্ম হ ত্যা য় প্ররোচনাকারী ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তৌফিক আলম, প্রোক্টর রাহাত হোসেন ফয়সাল, সাধারন শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

‎শনিবার (৩ জানুয়ারি) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী গ্রামে নিজ বাড়িতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন স্বজনরা। শুভ বৈরাগী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি বৌলতলী গ্রামের প্রয়াত বৈরাগী ও শেফালী বৈরাগী দম্পতির ছেলে। শৈশবেই বাবা-মাকে হারানো শুভ তার বোন ও ভগ্নিপতির আশ্রয়ে বেড়ে উঠেছিলেন।

মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি তার এই চরম সিদ্ধান্তের পেছনে প্রেমিকার পরিবারের নির্যাতন ও সামাজিক অপমানকে দায়ী করে গেছেন। গত ১ জানুয়ারি শুভ লেখাটি সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে পোস্ট করেন। পরে আত্মহন‌নের পথ বে‌ছে নেন তিনি।

‎শুভর অকাল প্রয়াণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা আজ বিশ্ববিদ্যালয়ের মুল গেটের সামনে রাস্তা ব্লকেড করে শুভো বৈরাগী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *