মোঃ তাহমিদুর রহমান, জাবি প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জিয়া পরিষদ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা ও সম্পাদক অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুর স্বাক্ষরিত এক বিবৃতিতে দেশবাসীকে কৃতজ্ঞতার সাথে অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করার মাধ্যমে জনগণ শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে। জননেতা তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত বিএনপিকে আগামী সরকার পরিচালনার জন্য নির্বাচিত করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ দেশের জনগণকে কৃতজ্ঞতার সঙ্গে অভিনন্দন জানায়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিএনপির এই বিজয়ের মাধ্যমে জনগণ আবারও প্রমাণ করেছে যে তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম।জননেতা তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনায় একটি আধুনিক, প্রগতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।জিয়া পরিষদ আশা করে, ব্যাপক জনআস্থার প্রতিদান দিতে জননেতা তারেক রহমানের নেতৃত্বাধীন আগামীর সরকার সফল হবে।
…
