বেরোবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রুশাইদ আহমেদ, বেরোবি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) পর্যায়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সর্বমোট ২ হাজার ৮১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। মোট উপস্থিত পরীক্ষার্থীর হার হিসাবে, যা ছিল ৯৩.৭৩%। এ সময়,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। উপাচার্য শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করায় সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরিদর্শন শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী গণমাধ্যমকে বলেন, বেরোবি ক্যাম্পাসে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সুশৃঙ্খলভাবে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এটি আমাদের জন্য ভালো লাগার একটি বিষয়। এতে সর্বাত্মক সহযোগিতার জন্য আমাদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

এ সময়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশেদুল ইসলাম, বেরোবি রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান প্রমুখ প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *