মাদক বিরোধী পৃথক দুটি অভিযান ৫০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন গ্রেফতার

মোঃ শাহারিয়ার বিশেষ প্রতিনিধি।

পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী পৃথক দুটি অভিযান ৫০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন গ্রেফতার ।
১৭-০১-২৬ তারিখ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ মাদক বিরোধী পৃথক দুটি অভিযান করে। অভিযান পরিচালনা কালে রাত ০৭.৩০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে মান্দা থানাধীন বান্দাইপুর মোড়ে একজন ব্যাক্তি মাদক বিক্রি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম ঘটনাস্থলে গিয়ে ১। আসামি মিজানুর (৪৩) পিতা মিরাজ গ্রাম বান্দাইপুর থানা মান্দা জেলা নওগাঁ এর হেফাজত হতে ১০০ পিচ ট্যাপেন্টাডল ( মাদক) ট্যাবলেট উদ্ধার করে।
একই তারিখ রাত ১০.৪৫ ঘটিকায় অপর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে আসামি খয়বার (৫৫) পিতা মৃত মোজ্জামেল গ্রাম মমিন পুর থানা মহাদেবপুর জেলা নওগাঁ এর বাড়ির সামনে থেকে তার হেফাজত হতে ৪০০ পিচ ট্যাপেন্টাডল ( মাদক)ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে মান্দ ও মহাদেবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *