মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ
তীব্র শীত ও কনকনে হিমেল হাওয়ায় বিপর্যস্ত যশোরের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বাইকার কমিউনিটি।বুধবার (২১ জানুয়ারি ২০২৬) যশোরের ১১টি বাইকার গ্রুপের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় কয়েকশ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।আয়োজকরা জানান, এটি কেবল একটি সাধারণ বিতরণ কর্মসূচি নয়, বরং রাইডারদের মধ্যকার ভ্রাতৃত্ব, একতা ও সামাজিক দায়বদ্ধতার এক বাস্তব প্রতিফলন।এই মানবিক কর্মসূচিতে অর্থায়ন ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে— Jessore Riders, Tjx Bikers, Dangerous Bike Riders, City Riders, Jessore Squad Riders, Freedom Riders, Fire Riderz Jashore, Khudro Bikers, Navaron Riderz, Bangladesh Rebel Riders এবং Rocket Riderz।রাইডারদের সম্মিলিত প্রচেষ্টায় এদিন মোট ৩০০ পিস শীতবস্ত্র বিতরণ করা হয়। যার মধ্যে ছিল: কম্বল: ৫০ পিস,মাথার টুপি: ৫০ পিস,মাফলার: ৫০ পিস,মহিলাদের সোয়েটার: ৫০ পিস,পুরুষদের শীতের পোশাক: ৫০ পিস,শিশুদের শীতের পোশাক: ৫০ পিস।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি পরিচালিত হয় যশোরের দড়াটানা মোড়, রেলস্টেশন এলাকা, রেলগেট, প্যারিস রোড, পালবাড়িসহ শহরের বিভিন্ন জনবহুল ও প্রান্তিক এলাকায়। রাস্তার পাশে রাত কাটানো অসহায় মানুষ এবং শ্রমজীবী নিম্ন আয়ের মানুষের মাঝে এসব সামগ্রী পৌঁছে দেন রাইডাররা।এ সময় মানবিক এই কার্যক্রমে উপস্থিত ছিলেন হাসিব, সুজন, রাকিব, তপু, আলামিন, নুর আলম, শহিদুল, সাগর, রকি, রাব্বি ও মিঠুসহ বিভিন্ন বাইকার গ্রুপের অসংখ্য সদস্য।আয়োজন শেষে বাইকার প্রতিনিধিরা জানান, “প্রতিটি গ্রুপের নাম ও পরিচয় আলাদা হলেও আমাদের লক্ষ্য একটাই—নিরাপদ রাইড নিশ্চিত করা, পারস্পরিক বন্ধুত্ব বজায় রাখা এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানো। আমাদের নাম আলাদা হতে পারে, কিন্তু আমাদের মন এক, রাস্তা এক এবং স্বপ্নও এক। সমাজের পাশে দাঁড়ানোই আমাদের আসল পরিচয়।”
এই আয়োজনের মধ্য দিয়ে যশোরের বাইকাররা আবারও প্রমাণ করলেন যে, তারা কেবল রাজপথের রোমাঞ্চই খোঁজেন না, বরং মানবতার সেবায়ও তারা অগ্রণী ভূমিকা পালন করতে জানেন।
