মাভাবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব, সভাপতি হাফিজুর ও সেক্রেটারি রাহাদুল


মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এক জরুরি জনশক্তি সমাবেশে এ কমিটি গঠন করা হয়। সংগঠনের ঊর্ধ্বতন সিদ্ধান্ত ও জনশক্তিদের পরামর্শক্রমে টাঙ্গাইল জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাহবুব জুবায়ের আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন। এ সময় তিনি নবনিযুক্ত সভাপতিকে সাংবিধানিক শপথ পাঠ করান।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুর রহমান। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহাদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলসহ বিভিন্ন স্তরের জনশক্তি উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষ পর্বে নবনিযুক্ত সভাপতির দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *