মিছিল চলাকালে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

রিপোর্টার:
কুমিল্লার বুড়িচংয়ে নির্বাচনি মিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে মো. মমিন মিয়া (৬০) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার কোরপাই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মমিন মিয়া বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং একই ইউনিয়নের কোরপাই গ্রামের বাসিন্দা এবং মৃত শাহাদাত মিয়ার ছেলে।

মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির প্রার্থী হাজী জসীম উদ্দীনের সমর্থনে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় একটি নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. মমিন।

মিছিল চলাকালে হঠাৎ মমিন মিয়া অসুস্থ হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা তাকে দ্রুত ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার আকস্মিক মৃত্যুতে এলাকায় এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *