রমজানে জাবির ক্লাস ও অফিস চলবে যেভাবে

মোঃ তাহমিদুর রহমান, জাবি প্রতিনিধি

আসন্ন পবিত্র রমজান মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সকল বিভাগের ক্লাস ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ সকাল ৯টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।একই সময়সূচিতে অফিস কার্যক্রমও চলবে।যোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *