লাকসামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ


সাইফুল ইসলাম :
কুমিল্লার লাকসামের ফুলগাঁও বাজার শাখা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান শুরুতে অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ফুলগাঁও বাজার এজেন্ট শাখা স্বত্বাধিকারী অধ্যক্ষ এপ্রেক্সিয়ান মহিন উদ্দিন বাহার মিয়াজী’র সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা।
ফুলগাঁও বাজার এজেন্ট শাখা পরিচালক মাওলানা আবু জাফরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৮নং লাকসাম পূর্ব ইউনিয়ন পরিষদ সচিব মীর শহিদুল হক, ফুলগাঁও ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা ইয়াছিন মজুমদার, ফুলগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা.গিয়াস উদ্দিন,সমাজ সেবক হাফেজ মাওলানা মহি উদ্দিন, ভবন মালিক আবুল হোসেন, হায়াতুন্নবী,ডা. আব্দুস সোবহান,ব্যবসায়ী মজিবুল হক, ডা.মহিন উদ্দিন, প্রবাসী ফরিদ উদ্দিন, বাবুল হোসাইন, সমাজ সেবক রফিকুল ইসলাম, ব্যাংক সিনিয়র ফিল্ড সুপারভাইজার নাদিয়া সুলতানা, আউটলেট ম্যানেজার মাইন উদ্দিন, হিসাব কর্মকর্তা ফয়েজ উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ফুলগাঁও বাজার শাখা গ্রাহক ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও ক্যালেন্ডার বিতরণ করেন অতিথি বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *