সাইফুল ইসলাম :
কুমিল্লার লাকসাম তা’লিমুল মিল্লাত মাদ্রাসার ২০২৬ শিক্ষার্থীদের ছবক ও দোয়া অনুষ্ঠান শনিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান শুরুতে অতিথি বৃন্দকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।
লাকসাম তা’লিমুল মিল্লাত মাদ্রাসা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড গবেষক ও কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লাকসাম তা’লিমুল মিল্লাত মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আবু হানিফ।
লাকসাম তা’লিমুল মিল্লাত মাদ্রাসা উপ ব্যবস্থাপনা পরিচালক সহকারী অধ্যাপক শহিদ উল্লাহ’র প্রানবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীমুড়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, লাকসাম তা’লিমুল মিল্লাত মাদ্রাসা ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ মহিন উদ্দিন বাহার মিয়াজী, আফজাল হোসাইন মিয়াজী, আবু বকর সিদ্দিক, পরিচালক হাফেজ নুরুন্নবী,অভিভাবক সদস্য মাওলানা আবু জাফর।
এসময় উপস্থিত ছিলেন লাকসাম তা’লিমুল মিল্লাত মাদ্রাসা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান সরওয়ার,পরতী ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক ভূঁইয়া,নির্বাহী পরিচালক মহিন উদ্দিন মজুমদার, মাহমুদুল হাসান, জাবের হোসাইন-সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে মেধা, ওয়ামী,কিশোরকন্ঠ,সসাসের জেলা ও বিভাগীয় পর্যায়ে বৃত্তি প্রাপ্ত প্রায় ১’শত শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।
ছবক ও দোয়া পরিচালনা করেন লক্ষণপুর ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসেন।