ববি প্রতিনিবি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষার্ষের নবাগত শিক্ষার্থীদের নিয়ে নবীণ বরণ অনুষ্ঠান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার ( ২৫ জানুয়ারি ) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মাঠে এই অনুষ্ঠন হয়।
এই অনুষ্ঠানে প্রধান অথিতী হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মন্জ্ঞুরী কমিশন চেয়ারম্যান
অধ্যপক ড. এস এম এ ফায়েজ এবং সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম,বিশেষ অথিতী ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল এবং সকল অনুষদের ডিন মহোদয়।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের মধ্যে থেকে ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক তৌফিক আলম।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর রাহাত হোসেন ফয়সাল তার শুভেচ্ছা বক্তব্যে বলেন আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় একটি মাদক মুক্ত ক্যাম্পাস আমরা সবাই
যেন মাদকের বিরুদ্ধে অবস্থান নিই।তিনি আরও বলেন আমাদের বিশ্ববিদ্যালয় যেহেতু নতুন দিকের বিশ্ববিদ্যালয় সেহেতু এখানে অনেক সীমািদ্ধতা আছে তবুও এই সীমাবদ্ধকে পাশ কাটিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন সম্পর্কিত একটি ” তথ্য পুস্তিকা ” উম্মোচন করে যেখানে বিশ্ববিদ্যালয়ের শিষ্ঠাচার এবং নিয়ম-নীতি সন্নিবেশিত থাকে।
প্রধান অতিথি অধ্যাপক এস এম এ ফায়েজ অসুস্থ থাকায় তিনি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে তার বক্তব্য রাখেন,তিনি বলেন বিশ্ববিদ্যালয় আমাদের একটা গোল অর্জনের অন্যতম মাধ্যম যেটাকে আমাদের পরিপূর্ণ ব্যবহার করে নিজেকে একজন আর্দশ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে,বক্তব্যে তিনি স্মরন করে জুলাই -আগস্টের সেই বিপ্লবী আন্দোলনকে, যার মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি তার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন যেহেতু আমাদের বিশ্বটা এখন গ্লোবাল ভিলেজ সেহেতু আমাদের এখন একজন গ্লোবাল সিটিজেন হতে হবে। তিনি সবার সুস্থতা কামনা করে তার বক্তব্য শেষ করে।
সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.তৌফিক আলম বলেন বিশ্ববিদ্যালয় শুধু একটি পঠ্যশালা নয়,এখানে ঙ্গান অর্জনের পাশাপাশি অনেক দক্ষতা অর্জনের সুযোগ রয়েছে এবং তিনি নবাগত শিক্ষর্শীদের বিভিন্ন ক্লাবে যোগ দেওয়ার জন্য বলেন।এবং তিনি ১৪ তম ব্যাচকে প্রতিঙ্গা করিয়ে নেয়, তারা যেন ১৫ তম ব্যাচকে কোনো প্রকার হয়রানি বা র্র্যাগিং এর শিকার না করে। তিনি আরও বলেন যদিও আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক সিমাবদ্ধতা আছে,তবুও এই সীমাবদ্ধাকে উপেক্ষা করে তোমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
নবাগত শিক্ষার্থীদের মধ্যে থেকে এ সময় ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী সাবিকুন নাহার নিপা তার অনুভূতি প্রকাশ করে জানান, শুধুমাত্র ডিগ্রি অর্জনের জন্য এখানে আমরা আসিনি আমরা আদর্শ মানুষ হতে এসেছি।
প্রাণরসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আরেক নবীন শিক্ষার্থী মোহাম্মদ শাহাদাত তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমরা এই ক্যাম্পাসকে শুধু পড়াশোনার জায়গা হিসেবে নয় বরং আমাদের দ্বিতীয় পরিবার মনে করবো।
সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্যমে দুপুর ১ টার সময় অনুষ্টান শেষ হয় এবং প্রত্যেকটা বিভাগের শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
