সান্তাহার জংশন এলাকায় ছিনতাই প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান

মোঃ শাহারিয়ার (সোহেল) বিশেষ প্রতিনিধি

অনেক সময় আমাদের কাছে অভিযোগ আসে যে ভোর রাতে ট্রেনের যাত্রীরা নওগাঁ শহরে অথবা বগুড়ার আদমদিঘির যাওয়ার পথে সিএনজি বা রিক্সায় ছিনতাই এর শিকার হয়। পুলিশ সুপার ওই সমস্ত অপরাধ স্পট গুলি ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। একই সাথে সান্তাহার থেকে নওগাঁ যাওয়ার পথে ছিনতাইসহ অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের দৃঢ় অবস্থানের কথা বলেন।

অপরাধীকে ভয় পাবেন না, অপরাধ প্রতিরোধে সবাই এগিয়ে আসুন। সড়কে যেকোনো ধরনের অপরাধ ঘটলে নিকটবর্তী থানায় অভিযোগ করুন। দ্রুত ট্রিপল নাইন( ৯৯৯) অথবা নওগাঁ জেলার পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করুন (+880 1320-124498)
নওগাঁ জেলা পুলিশ আপনার পাশেই আছে, আমরা চেষ্টা করছি। অপরাধ প্রতিরোধে পুলিশকে সাহায্য করুন,
নওগাঁ জেলা পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *