সাভারের সিএন্ডবি-আশুলিয়া সড়কে তীব্র যানজট,ভোগান্তিতে সাধারণ মানুষ

শাহীন আহমেদ।
সাভার উপজেলা প্রতিনিধি।

সাভারের সিএন্ডবি-আশুলিয়া(আনোয়ার জং)সড়কে কলমা হতে সিএন্ডবি বাসস্ট্যান্ড পযন্ত প্রায় সোয়া এক কিলোমিটার রাস্তা মেরামতের কাজ চলছে।
মেরামত কাজের ধীরগতির কারণে সকাল থেকেই গভীর রাত পযন্ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এই রোডে।এতে করে বিপাকে পড়ছে এই রোড দিয়ে চলাচল করা সাধারণ মানুষ।

এই রোডে প্রতিদিন প্রায় দুই থেকে আড়াই লক্ষ মানুষের যাতায়াত।
উল্লেখ্য,এই রাস্তা দিয়েই প্রতিদিন ড্যাফোডিল,সিটি,ব্রাক,মানারাত,ইস্টার্ন,এশিয়ান ইউনির্ভাসিটির শিক্ষর্থীরা সহ এই এলাকায় অবস্থিত প্রায় অর্ধশতাধিক গার্মেন্টস শ্রমিকদের যাতায়াত।
প্রতিদিন ভোগান্তিতে পড়তে হচ্ছে এসকল মানুষদের।
তিন মাসের মধ্যে রাস্তা মেরামত করার কথা থাকলেও এই রাস্তায় অতিরিক্ত গাড়ির চাপ থাকার কারণে সেইটা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে,সাধারণ মানুষের অভিযোগ পরিকল্পাহীন ভাবে কাজ করা,কাজের ধীরগতি এবং প্রয়োজনের তুলনায় কম জনবল নিয়ে কাজ করার কারণে নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরেও শেষ করতে পারেনি এই রাস্তার কাজ।
সাধারণ মানুষের দাবি জনবল বাড়িয়ে দ্রুত এই রাস্তার কাজ সম্পূর্ণ করতে হবে।কারণ আর কিছুদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র মাহে রমজান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *