গোল্ড বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে ইমন, নাঈম ও বৈদ্য

মো. আতিকুর রহমান, রাবি প্রতিনিধি
গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে গোল্ড বাংলাদেশ-এর বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ১২৬ নম্বর কক্ষে আয়োজিত এ সভায় সংগঠনের কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ক্লাবের উপদেষ্টা প্রফেসর ড. রবিউল ইসলাম ও মডারেটর রাদিয়া আউয়াল তৃষা নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সৈকত হাসান ইমন। সাধারণ সম্পাদক (বিতর্ক) হিসেবে লোকপ্রশাসন বিভাগের অনুপ বৈদ্য এবং সাধারণ সম্পাদক (প্রশাসন) হিসেবে দর্শন বিভাগের আবু নাঈম দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত সভাপতি সৈকত হাসান ইমন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রাচীন বিতর্ক সংগঠন গোল্ড বাংলাদেশের ঐতিহ্য অক্ষুণ্ন রাখা এবং সর্বোচ্চ সাফল্য অর্জনে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম (কনক) ও সাবেক কৃতি বিতার্কিকরা উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিতর্কচর্চার মাধ্যমে সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *