জাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছাত্রদলের ব্যতিক্রমী চিত্রপ্রদর্শনী।

জাবি প্রতিনিধি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আ ফ ম কামালউদ্দিন হল ছাত্রদলের আয়োজনে “ছাব্বিশের চোখে বায়ান্ন” শীর্ষক চিত্রপ্রদর্শনী এবং “মাতৃভাষায় লিখুন মনের কথা” কর্মসূচি পালিত হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) আ ফ ম কামাল উদ্দিন হল সংলগ্ন চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে ভাষা আন্দোলনের ইতিহাস, ১৯৫২ সালের শহীদদের আত্মত্যাগ এবং বাংলা ভাষার সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরে বিভিন্ন চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

এছাড়া “মাতৃভাষায় লিখুন মনের কথা” শীর্ষক আয়োজনে একটি উন্মুক্ত বোর্ড স্থাপন করা হয়, যেখানে শিক্ষার্থীরা নিজেদের মাতৃভাষায় অনুভূতি, স্মৃতি ও ভাষা আন্দোলন নিয়ে ভাবনা লিখে প্রকাশ করেন।

এ সম্পর্কে শাখা ছাত্রদলের আহ্বায়ক কাজী সায়হাম বলেন, বায়ান্নর চেতনা আমাদের জাতীয় অস্তিত্বের মূল ভিত্তি। ২০২৬ সালের তরুণ প্রজন্মের কাছে ১৯৫২ সালের আত্মত্যাগ নতুনভাবে তুলে ধরতেই “ছাব্বিশের চোখে বায়ান্ন” আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু ইতিহাস পাঠ নয়, ছবি ও নিজস্ব লেখনীর মাধ্যমে নিজেদের আঞ্চলিক ভাষার প্রতি শ্রদ্ধা প্রকাশের সুযোগ পেয়েছে।”

তিনি আরও বলেন, “এই আয়োজনটি সফল করতে সহযোগিতায় ছিলেন আ ফ ম কামালউদ্দিন হল ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *