নাঙ্গলকোটে দাঁড়িপাল্লা’র সমর্থনে নির্বাচনী জন সমাবেশ

সাইফুল ইসলাম :
১১দলীয় জোট নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার সমর্থনে কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়ন জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত নির্বাচনী জন সমাবেশ শুক্রবার সন্ধ্যায় বাঙ্গড্ডা পূর্ব বাজার বটতলায় অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট শিক্ষাবিদ জামায়াত নেতা আলহাজ্ব দ্বীন মোহাম্মদ মজুমদার বিএসসি’র সভাপতিত্বে জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত।

প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ব্যাংকার জামায়াত নেতা ড.মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

নাঙ্গলকোট উপজেলা ইসলামী ছাত্রশিবির সাবেক সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলামের প্রানবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা জামায়াত আমীর মাওলানা জামাল উদ্দিন, সদ্য জামায়াতে যোগদানকৃত বিএনপি সমর্থিত আইনজীবী ফোরাম সাবেক নেতা ব্যারিস্টার আলী আক্কাস, কুমিল্লা মহানগর পরিবহন শ্রমিক ফেডারেশন সহ-সভাপতি নজরুল ইসলাম সেলিম, উপজেলা শ্রমিক কল্যাণ সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন, এনসিপি নেতা মোহাম্মদ আরিফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী,সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার, সাবেক চেয়ারম্যান সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, জামায়াত নেতা মাঈনুল ইসলাম বাবলু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ওমর ফারুক মিয়াজী, জামায়াত নেতা রিপন মোল্লা,ডাঃরুহুল আমিন,শাহিন আলম সুজন-সহ স্থানীয় বিভিন্ন বিভাগ ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *