‎বিএনসিসি নোবিপ্রবি প্লাটুনের নতুন সিইউও হিমেল রানা




‎নোবিপ্রবি প্রতিনিধি : মোঃ হাসান

‎বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের অধীনস্থ ৬নং ব্যাটালিয়নের ডি কোম্পানির সিইউও(ক্যাডেট আন্ডার অফিসার) পদে পদোন্নতি পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো: হিমেল রানা।


‎তিনি নোবিপ্রবির বিএনসিসি প্লাটুন (সেনা শাখার) সহ ডি কোম্পানির অন্তর্ভুক্ত আরো ৫ টি প্রতিষ্ঠানের নতুন ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।

‎সোমবার (১৬ ফেব্রুয়ারি) কুমিল্লা ক্যান্টনমেন্টের নিকটবর্তী বিএনসিসির ময়নামতি রেজিমেন্ট সদর দপ্তরে মো: হিমেল রানা কে সিইউও ব্যাজ পরিয়ে তাকে এ পদে পদোন্নতি দেন রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল রাশেদুল হাসান প্রিন্স, পিএসসি এবং প্রফেসর আন্ডার অফিসার মো: রেজাউল।

‎নব নিযুক্ত ক্যাডেট আন্ডার অফিসার হিমেল রানা জানান, আমি এই র‍্যাংকে পদোন্নতি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং এই র‍্যাংক নিজেকে একজন আদর্শ দেশপ্রেমিক ও দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার সুবর্ণ সুযোগ বলে আমি মনে করি। আমি নিষ্ঠা ও আন্তরিকতার সহিত আমার উপর অর্পিত সকল দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবো। আমার বিশ্ববিদ্যালয় সহ আমার কোম্পানির অন্তর্ভুক্ত সকল প্রতিষ্ঠানের সুনাম অর্জন, শৃঙ্খলা বজায় ও দেশের যে কোন ক্রান্তিলগ্নে কাজ করতে, নিজেদের প্রস্তুত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা করে যাব। একজন দায়িত্বশীল হিসেবে আমার সকল কাজে বলিষ্ঠ নেতৃত্ব, সততা ও নিষ্ঠার সাথে আমি আমার পরিপূর্ণ দায়িত্ব পালন করে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কাম্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *