যবিপ্রবি প্রতিনিধি: ইমরান হোসেন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ব্লাড ব্যাংকের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জসীম উদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই বর্ষের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাকলাইন মোস্তাক।
গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সংগঠনটির প্রধান উপদেষ্টা ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য যবিপ্রবি ব্লাড ব্যাংকের নতুন এ কার্যকরী পরিষদের কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ফারহান সাদিক, মীর নাফিজ হাসান, ইফতিয়ার রহমান ইমন, নাঈম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ফারিহা সুলতানা, আক্তারুজ্জামান, মোঃ তপু ইসলাম, অফিস সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হানিফ আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক ইবরাহীম খলিল, ফায়েক মুনতাসীর, শিহাব কামাল সৌরভ, অর্থ সম্পাদক সুশান্ত সাহা, সহকারী অর্থ সম্পাদক আশিকুর রহমান তামজিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির রহমান রাব্বিল, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাদ আলী, তথ্য ও ব্যবস্থাপনা সম্পাদক মো: আরিফ হোসেন, সহকারী তথ্য ও ব্যবস্থাপনা সম্পাদক আলামিন।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন রিফাত আহমেদ বাপ্পি, মোঃ মাহাবুবুর রহমান অন্তু, এ.আর অনভীর, সাইদ রহমান, কে.এম. শাহরিয়ার, মোঃ সাকিবুল ইসলাম, মোছাঃ কানিজ ফাতেমা, শাহিদ হাসান, আব্দুল্লাহ আল আসিফ, ইবতিদা খান তানিশা, অর্ণব মজুমদার তীর্থ, জাহিদ হাসান, মালিহা ফারজানা, ইশরাত আরা দ্বিতীয়া, সুমাইয়া শিমু, আহসানউল আলম রেজা।
উল্লেখ্য যবিপ্রবি ব্লাড ব্যাংক শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ে রক্তদানের সংস্কৃতি গড়ে তোলা এবং মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি রক্তদান সম্পর্কে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি ও রক্তদানে উদ্বুদ্ধ করে আসছে।
