সাইফুল ইসলাম :
কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়ন ১নং ওয়ার্ড ছোট সাঙ্গিশ্বর জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনী সভা শনিবার সন্ধ্যায় ছোট সাঙ্গিশ্বর হাফেজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামী ১নং ওয়ার্ড সভাপতি মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা ইসলামী ছাত্র শিবির সাবেক সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম।
সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল রাকিবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঙ্গড্ডা ইউনিয়ন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মাষ্টার বদিউল আলম, ৩নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল মোতালেব, কুমিল্লা জজ কোর্ট কমিশনার শরিফুল ইসলাম, দুবাই ব্যবসায়ী জামায়াত নেতা মনিরুল ইসলাম, মাষ্টার এরশাদ উল্লাহ সোহেল, মাষ্টার শহিদুল ইসলাম, আব্দুল জলিল।
এসময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা ডা: মিজানুর রহমান, সুজন, মাওলানা রিদওয়ান,জলিলুর রহমান মোবারক হোসেন, আনোয়ার হোসেন, রাশেদ প্রমুখ।
