
সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কোস্ট ফাউন্ডেশন কুমিল্লা অঞ্চলের নাঙ্গলকোট শাখার ইফতার মাহফিল সোমবার অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট পৌরসভার গোত্রশাল গ্রামের নাছিমা ভিলায় কোস্ট ফাউন্ডেশন নাঙ্গলকোট শাখা কার্যলয় ভবনের ছাদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কোস্ট ফাউন্ডেশন নাঙ্গলকোট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সালের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশন কুমিল্লা অঞ্চলের লাকসাম এলাকা ব্যবস্থাপক বিপুল চন্দ্র শীল।
এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা ৩নং ওয়ার্ড সাবেক কমিশনার আব্দুল মতিন, সমাজ সেবক আহসান উল্লাহ, আমির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবুল খায়ের, মোহাম্মদ দ্বীন ইসলাম, মোহাম্মদ ফাহিম, ইস্রাফিল, কোস্ট ফাউন্ডেশন নাঙ্গলকোট ও বাঙ্গড্ডা শাখার সকল কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
এসময় কোস্ট ফাউন্ডেশন কুমিল্লা অঞ্চলের লাকসাম এলাকা ব্যবস্থাপক বিপুল চন্দ্র শীল বলেন, ১৯৯৮সাল থেকে ভোলা অঞ্চল চরফেশন থেকে কোস্ট এর উৎপত্তি বর্তমানে সারা বাংলাদেশে ১৪৫টি শাখা অফিস রয়েছে, যার ঋণস্থিতি প্রায় ৭০০কোটি টাকা, কোস্ট ফাউন্ডেশন শুধু খুদ্র ঋণ নিয়ে কাজ করেনা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রজেক্ট, স্বাস্থ্য সেবা, শিক্ষা, সাইটেপ ও আইনি সহায়তা নিয়ে কাজ করে থাকে।
ইফতার মাহফিল শেষে দোয়া মুনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কোদালিয়া জামে মসজিদ ইমাম হাফেজ মোহাম্মদ আকবর হোসেন।