বরুড়ায় ধানের শীষের পক্ষে ওলামা দলের নির্বাচনী প্রচারণা


সাইফুল ইসলাম :
কুমিল্লা-৮(বরুড়া)আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জাকারিয়া তাহের সুমন’র পক্ষে বরুড়া উপজেলা ও পৌরসভা ওলামা দলের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রবিবার দিনব্যাপী পৌরসভা ও উপজেলার ১৫টি ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দল ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান খোকন, সদস্য সচিব হাফেজ ইকবাল হোসেন নোমান, বরুড়া উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ ইউনুস ওয়াজেদী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা জাকির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা সামছুল হক, পৌরসভা সভাপতি মাওলানা মফিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল বাশার,সাধারণ সম্পাদক হাফেজ রবিউল্লাহ, কাতার প্রবাসী হাফেজ নুরুল ইসলাম, ওলামা দল নেতা মাওলানা ফয়েজ উল্লাহ,মাওলানা এনামুল হক, মাওলানা কামাল হোসেন, মাওলানা অলি উল্লাহ, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আব্দুল ওয়াদুদ, করম আলী, আবু হানিফ-সহ উপজেলা ও পৌরসভা ওলামা দলের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *