‎সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ



‎রাবি প্রতিনিধি:
‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তা ফাউন্ডেশন-এর উদ্যোগে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতকালীন উপহার বিতরণ করা হয়েছে।

‎বুধবার (১৪ জানুয়ারি) রাতে রাজশাহী নগরীর তালাইমারি, রেল স্টেশন ও ভদ্রা বস্তি এলাকায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে প্রায় ২৫ থেকে ৩০ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

‎কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষদের খুঁজে বের করে প্রয়োজন অনুযায়ী কম্বল ও চাদর উপহার হিসেবে প্রদান করেন। এ সময় প্রায় ৩০০ টাকা মূল্যের ২১টি কম্বল এবং ২৫০ টাকা মূল্যের ১০টি চাদর বিতরণ করা হয়।

‎‘জনগণের টাকা, আমাদের শ্রম বিশ্বস্ততার সাথে কাজ করবো আজীবন’ এই স্লোগানকে ধারণ করে সহায়তা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

‎সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জনগণের দেওয়া অর্থ যেন সঠিক ও ন্যায্যভাবে বণ্টন করা যায়, সে লক্ষ্যেই স্বেচ্ছাসেবীরা দীর্ঘ সময় ধরে মাঠে কাজ করেছেন।

‎সকলের সম্মিলিত অংশগ্রহণ ও আন্তরিক প্রচেষ্টায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বলে জানান আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *