মেরিটাইম প্রতিনিধি
মুহাম্মদ বায়জিদ হোসাইন
যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬’ উদ্যাপন করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি।
দিবসটির কর্মসূচির সূচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল ড. খন্দকার আক্তার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহিদদের আত্মত্যাগের স্মৃতিকে গভীরভাবে স্মরণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
উপস্থিত সকলে ভাষা আন্দোলনের মহান শহিদদের আত্মত্যাগ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে মাতৃভাষার মর্যাদা, ঐতিহ্য ও সুরক্ষা রক্ষায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে পুরো কর্মসূচি সুশৃঙ্খল, শান্ত ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
