যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ

যশোরে বর্ণাঢ্য আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে এই কর্মসূচি পালন করা হয়।দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়াকে ‘জাতীয় ঐক্যের প্রতীক’ হিসেবে অভিহিত করেন। তারা বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে এবং জাতীয় রাজনীতিতে তাঁর আপসহীন ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বর্তমানে তাঁর শারীরিক অসুস্থতায় দেশবাসী উদ্বিগ্ন এবং তারা দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এছাড়াও বক্তব্য রাখেন:জাহিদ হাসান টুকুন, সভাপতি, প্রেসক্লাব যশোর।শান্তনু ইসলাম সুমিত, প্রকাশক ও সম্পাদক, দৈনিক লোকসমাজ।বিনয় কৃষ্ণ মল্লিক, সাবেক সভাপতি, প্রেসক্লাব যশোর।আনোয়ারুল কবির নান্টু, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক লোকসমাজ।নুর ইসলাম, সাবেক সভাপতি, সাংবাদিক ইউনিয়ন যশোর।বেনজিন খান, সিনিয়র সাংবাদিক।ডাঃ ফারুক এহতেশামুল পরাগ, ড্যাব নেতা, যশোর।আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সিনিয়র সদস্য এস এম সোহেল। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ, দেশের মানুষের শান্তি এবং জাতীয় ঐক্যের দৃঢ়তা কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *