সাইফুল ইসলাম :
কুমিল্লা-১০(নাঙ্গলকোট-লালমাই)আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া’র পক্ষে নাঙ্গলকোট উপজেলা ওলামা দলের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার দিনব্যাপী পৌরসভা ও উপজেলার ১৬টি ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দল ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান খোকন, সদস্য সচিব হাফেজ ইকবাল হোসেন নোমান, নাঙ্গলকোট উপজেলা ওলামা দল সভাপতি হাফেজ নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ পেয়ার আহমদ, সহ-সভাপতি মাওলানা মাসুদ আলম,মুফতী ফখরুল ইসলাম, মাওলানা আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাঈন উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, হাফেজ আমিনুল ইসলাম, পৌরসভা ওলামা দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালেব, নাসির উদ্দীন, উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সলিম উল্লাহ, কৃষি বিষয়ক সম্পাদক হাফেজ জিয়াউল হক,ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন, কোষাধ্যক্ষ মৌলভী মাহমুদুল হক-সহ উপজেলা ও পৌরসভা ওলামা দলের নেতৃবৃন্দ।
